#BanE_Cigarette
সম্প্রতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর গবেষণায় জানা গেছে, বন্ধু, সহকর্মীর প্ররোচনায় ৩৭.৯% তরুণ ক্ষতিকর ই-সিগারেট ব্যবহার করছেন। ধূমপান বা ই-সিগারেটের নেশার দিকে কিশোর-তরুণদের ধাবিত হওয়া বিপজ্জনক। কারণ, এই নেশার মাধ্যমে অল্পবয়সীরা মাদকের দিকে ধাবিত হয়, যা দেশে কিশোর গ্যাং সৃষ্টির অন্যতম কারণ। আপনার সন্তানকে বন্ধু নির্বাচনে সতর্ক রাখুন, নেশা থেকে দূরে রাখুন। পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে
#StopTobacco | #BanE_Cigarette 🚭
September 22, 2026 at 10:44 AM
সম্প্রতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর গবেষণায় জানা গেছে, বন্ধু, সহকর্মীর প্ররোচনায় ৩৭.৯% তরুণ ক্ষতিকর ও নেশাদায়ক ই-সিগারেট ব্যবহার করছেন। এই নেশার মাধ্যমে অল্পবয়সীরা মাদকের দিকে ধাবিত হয়, যা দেশে কিশোর গ্যাং সৃষ্টির অন্যতম কারণ। মাদকাসক্তির টাকার জন্য দেশে চুরি, ছিনতাই, খুন, অপহরন, ধর্ষণের মতো নানারকম অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই সাবধান হোন, আপনার সন্তানকে বন্ধু নির্বাচনে সতর্ক রাখুন, নেশা থেকে দূরে রাখুন।
#StopTobacco | #BanE_Cigarette 🚭
September 22, 2026 at 10:45 AM
বিকল্প নয়, ই-সিগারেট তামাক আসক্তির নতুন ফাঁদ!

ই-সিগারেট ও ভেপ হচ্ছে শিশু-কিশোরদের নেশাগ্রস্ত করার জন্য নতুন ‘টোপ’। এ নেশার ফাঁদ ও মিথ্যা প্রচারণা সম্পর্কে সচেতন হোন। পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে। আপনার সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখতে বাংলাদেশেও ই-সিগারেট নিষিদ্ধের দাবি জোরালো করুন।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | #TobaccoKills 🚭
September 1, 2026 at 1:05 PM
🚨 ই-সিগারেট- বিকল্প নয়, পুরোনো নেশার নতুন ফাঁদ!

‘কম ক্ষতিকর’ ও ‘সিগারেট ছাড়ার উপায়’ বা বিকল্প—এসব প্রচারণায় বিভ্রান্ত হবেন না। আকর্ষণীয় ফ্লেভার ও ডিজাইনের মাধ্যমে ই-সিগারেট কিশোর-তরুণদের মধ্যে নিকোটিন আসক্তি বাড়াচ্ছে। ভয়ানক মাদকের দিকে ঠেলে দিচ্ছে। এজন্যই পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে।

❌ ই-সিগারেট নয়, চাই তামাকমুক্ত প্রজন্ম।

🚭 ই-সিগারেট নিষিদ্ধের দাবি জোরালো করি।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth🚭
August 20, 2026 at 12:09 PM
ই-সিগারেট ব্যবহারকারীদের মধ্যে সিগারেট আসক্তির ঝুঁকি ৩ গুণ বেশি। ই-সিগারেট ফুসফুস, শ্বাসনালী ও হৃদযন্ত্রের ক্ষতি করে। শ্বাসকষ্ট, হৃদরোগের ঝুঁকি ও মৃত্যুঝুঁকি বাড়ায়!

🚫 সচেতন হোন, ই-সিগারেটসহ সব রকম তামাকের নেশা থেকে দূরে থাকুন।

;

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭

www.youtube.com/watch?v=mlyq...
Harm of E-Cigarette | ই-সিগারেট মৃত্যুঝুঁকি বাড়ায় | Stop Tobacco Bangladesh
YouTube video by Stop Tobacco Bangladesh
www.youtube.com
August 19, 2026 at 2:24 PM
কিশোর-তরুণদের সুনাগরিক ও নেতৃত্ব গড়ে তুলতে তামাকসহ সব ধরনের ক্ষতিকর নেশামুক্ত থাকতে হবে।

ই-সিগারেট, নিকোটিন পাউচ হচ্ছে শিশু-কিশোরদের নেশাগ্রস্ত করার জন্য নতুন ‘টোপ'। এ নেশার ফাঁদ সম্পর্কে সচেতন হোন। পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে। আমাদের যুবসমাজকে নিরাপদ রাখতে বাংলাদেশেও ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করুন।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #YouthDay2026
August 12, 2026 at 8:18 AM
ই-সিগারেট ব্যবহারকারীদের মধ্যে সিগারেট আসক্তির ঝুঁকি ৩ গুণ বেশি। ই-সিগারেট ফুসফুস, শ্বাসনালী ও হৃদযন্ত্রের ক্ষতি করে। শ্বাসকষ্ট, হৃদরোগের ঝুঁকি ও মৃত্যুঝুঁকি বাড়ায়!

🚫 সচেতন হোন, ই-সিগারেটসহ সব রকম তামাকের নেশা থেকে দূরে থাকুন।
;
#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭

www.youtube.com/watch?v=mlyq...
Harm of E-Cigarette | ই-সিগারেট মৃত্যুঝুঁকি বাড়ায় | Stop Tobacco Bangladesh
YouTube video by Stop Tobacco Bangladesh
www.youtube.com
July 3, 2026 at 5:05 PM
ই-সিগারেট, ভেপ ও হিটেড টোব্যাকো নিষিদ্ধ এবং বাজার থেকে অপসারণের দাবিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। স্বাস্থ্য সচিব, শ্রম সচিব, অর্থ সচিব, বাণিজ্য সচিব এবং আইন সচিব বিবাদী করে তিনজন জনস্বাস্থ্য ও পরিবেশ সংগঠক এ রিট দায়ের করেছেন। শিশু-কিশোর ও তরুণদের সুরক্ষায় জনবান্ধব এই পদক্ষেপে আপনার সমর্থন দিন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে অংশ নিন।
#StopTobacco #BanNicotinePouch #TobaccoControl | #BanE_Cigarette🚭
July 1, 2026 at 5:37 PM
তামাকের প্রলোভন থেকে শিশু, কিশোর-তরুণদের রক্ষার আহ্বান জানিয়ে উদযাপিত হয়েছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র উদ্যোগে ১৫ জুন ২০২৬ সকালে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।

#StopTobacco #WNTD2026 | #TobaccoExposed | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭
June 15, 2026 at 1:47 PM
তামাক ও নিকোটিন পণ্যের ক্ষতি থেকে শিশু-কিশোরদের সুরক্ষায় ই-সিগারেট, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো পণ্য নিষিদ্ধ করাই হোক রাষ্ট্রের অগ্রাধিকার।

#StopTobacco #BanNicotinePouch #TobaccoControl | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭
June 13, 2026 at 1:05 PM
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।’

শিশু-কিশোর ও তরুণদের তামাকের নেশায় ধাবিত করতে তামাক কোম্পানিগুলো ফ্লেভারের আড়ালে নিকোটিনের ফাঁদ তৈরী করেছে। আপনার সন্তানকে তামাক কোম্পানির প্রলোভনের ভয়ঙ্কর ফাঁদ থেকে সুরক্ষিত রাখুন।

#StopTobacco #TobaccoFree #TobaccoControl | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking
May 31, 2026 at 10:43 AM
৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।’ শিশু-কিশোরদের তামাকের নেশায় ধাবিত করতে তামাক কোম্পানিগুলো ফ্লেভারের আড়ালে নিকোটিনের ফাঁদ তৈরী করেছে।সন্তানকে তামাক কোম্পানির প্রলোভনের ভয়ঙ্কর ফাঁদ থেকে সুরক্ষিত রাখুন।

অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী
বিভাগীয় প্রধান, রোগতত্ত্ব ও গবেষণা বিভাগ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

#StopTobacco | #BanE_Cigarette
May 30, 2026 at 10:45 AM
ফ্লেভারের আড়ালে লুকিয়ে আছে নিকোটিনের ভয়ংকর ফাঁদ! আকর্ষণীয় রং, ডিজাইন ও মিষ্টি স্বাদের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের টার্গেট করছে তামাক কোম্পানিগুলো। ‘ই-সিগারেট নিরাপদ’- এমন মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সচেতন হোন।
তামাক কোম্পানির কূটকৌশল রুখে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধের দাবী জোরালো করুন।
#StopTobacco #TobaccoFree #TobaccoControl #BanE_Cigarette 🚭
youtube.com/shorts/2vHbe...
May 26, 2026 at 3:24 PM
ই-সিগারেট প্রাণঘাতি! জনস্বাস্থ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ। আপনার সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখতে ই-সিগারেট নিষিদ্ধের দাবি জোরালো করুন। আরো জানতে ভিডিওটি দেখুন...

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭
May 20, 2026 at 5:43 PM
গণমাধ্যমসূত্রে জানা গেছে, ‘হাম’-এর টিকা নিয়ে ইউনিসেফ-এর সতর্কবার্তা সরকার অবহেলা করায় শিশুদের মধ্যে ‘হাম’ আক্রান্ত ও মৃত্যুহার অনেকে বেড়ে গেছে। অন্যদিকে, ই-সিগারেট এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্তে সরকার-কে সতর্ক করেছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সরকার কি সেটা শুনছে? নাকি , শিশু-কিশোর-তরুণদের মৃত্যুর দিকে ধাবিত করবে সরকার?
#StopTobacco | #BanE_Cigarette | #protecteverychild | #ProtectYouth | #MeaslesResponse
May 19, 2026 at 1:36 PM
জনস্বাস্থ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগেই ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ জরুরি। আপনার সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখতে ই-সিগারেট নিষিদ্ধের দাবি জোরালো করুন। ই-সিগারেট প্রাণঘাতি! আরো জানতে ভিডিওটি দেখুন।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭

youtube.com/shorts/2vHbe...
ই-সিগারেট প্রাণঘাতি | Ban E-cigarette | Stop Tobacco Bangladesh | Professor Sohel Reza Choudhury
YouTube video by Stop Tobacco Bangladesh
youtube.com
May 19, 2026 at 1:33 PM
দেশে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ। জনস্বাস্থ্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি বলে জানিয়েছে সংস্থা দুটি

আপনার সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখতে ই-সিগারেট নিষিদ্ধের দাবি জোরালো করুন।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | 🚭
May 9, 2026 at 12:37 PM
ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ হচ্ছে শিশু-কিশোরদের নেশাগ্রস্ত করার নতুন ফাঁদ। এসব ইমার্জিং তামাক পণ্য সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জোরালো করুন।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking | #WNTD2026
May 8, 2026 at 4:04 PM
ই-সিগারেট ও ভেপ হচ্ছে শিশু-কিশোরদের নেশাগ্রস্ত করার জন্য নতুন ‘টোপ'। এ নেশার ফাঁদ ও মিথ্যা প্রচারণা সম্পর্কে সচেতন হোন। আপনার সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখতে ই-সিগারেট নিষিদ্ধের দাবি জোরালো করুন।

#StopTobacco | #BanE_Cigarette | #ProtectYouth | #QuitSmoking |  #WNTD2026
May 4, 2026 at 1:36 PM