#RaiseTaxOnTobacco
তামাক পণ্যের নেশা হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের রোগসহ মারাত্মক রোগব্যাধির কারণ। তামাকজাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধি তামাক পণ্যের ব্যবহার কমাতে ও নতুন ভোক্তাদের নিরুৎসাহিত করতে কার্যকর। সরকারের রাজস্ব বাড়বে সঠিকভাবে কর ও দাম বাড়ালে এবং তামাকের ব্যবহার কমবে। তামাকের ব্যবহার কমাতে তামাক পণ্যে উচ্চ করারোপ ও দাম বাড়ান, এতে বাঁচবে প্রাণ, বাড়বে সুস্থতা ও জীবনমান।

#StopTobacco | #RaiseTaxOnTobacco | #tobaccotaxation
June 3, 2026 at 2:52 PM
গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে দেশে তামাক উৎপাদন এবং ব্যবহারজনিত কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হয় ৮৭ হাজার কোটি টাকা। যা তামাক খাত প্রাপ্ত রাজস্বের (৪১ হাজার কোটি) টাকার চাইতে দ্বিগুণেরও বেশি। শুধু রাজস্ব আয় নয়, জনস্বাস্থ্য সুরক্ষায় কিশোর-তরুণদের তামাকের নেশা থেকে নিরুৎসাহিত করতে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর বাড়ান। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে, জীবন বাঁচবে অজস্র মানুষের।
#StopTobacco | #RaiseTaxOnTobacco | #tobaccotaxation
May 26, 2026 at 3:22 PM