#wenewsবাংলা
সময়ের মধ্যে সঠিক সংবাদ দ্রুত পৌঁছে দেয়ার অঙ্গীকারে উই নিউজ উর্দু, উই নিউজ ইংরেজি ও উই নিউজ আরবির পর এবার নিয়ে এলো উই নিউজ বাংলা। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সঠিক সময়ে সম্পূর্ণ এবং সত্য সংবাদ পৌঁছে দেবে পাকিস্তানের সব থেকে গতিশীল এই ডিজিটাল সংবাদ মাধ্যম।

#WeNews #wenewsbangla #pakistan #bangladesh #latestnewstoday
November 18, 2024 at 12:13 PM
আগামী ২১ ডিসেম্বর (শনিবার) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামের চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবেন পাকিস্তানের সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

#wenewsবাংলা #rahatfatehalikhan #JulyRevolution #Bangladesh #pakistanicelebrities
November 30, 2024 at 1:37 PM
বাংলা সঙ্গীতের প্রতি রাহাত ফাতেহ আলী খানের আগ্রহ। কাজ করতে চান বাংলা সঙ্গীতের সঙ্গে।

#wenewsবাংলা #rahatfatehalikhan #LatestNews
December 24, 2024 at 6:07 AM
‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’ বলেই মঞ্চে কদম রাখলেন রাহাত ফাতেহ আলী খান, গেয়ে একে একে গেয়ে শুনালেন তার হিট গান।

#wenewsবাংলা #rahatfatehalikhan #concert #LatestNews #Banglanews#bangladeshpakistanrelationship
December 24, 2024 at 6:07 AM
ভারতীয় হাইকমিশনের দিকে বিএনপির তিন সংগঠনের আজকের পদযাত্রা পুলিশের বাধায় রামপুরায় থেমে গেছে। পরে তিন সংগঠনের পক্ষের একটি প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনের গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছে।

#LatestNews #Banglanews #BNP #wenewsবাংলা
December 9, 2024 at 12:18 PM
সবাইকে উই নিউজ বাংলার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

#HappyNewYear #happynewyear2025 #wenewsবাংলা
January 1, 2025 at 3:58 AM
বরিশালের নতুন চমক এখন পাকিস্তানের ঈগল শাহীন শাহ আফ্রিদি

#ShaheenShahAfridi #BPL #sports #LatestNews #wenewsবাংলা
December 19, 2024 at 4:26 PM
বাংলাদেশে জুলাই-আগস্ট অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বয়ানের বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। পাশাপাশি ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া যে সরকার পছন্দ করছে না, সেটা তাঁকে (হাসিনা) জানাতে বলা হয়েছে।

#latestnewstoday #wenewsবাংলা #BangladeshIndiaRelations
December 9, 2024 at 3:38 PM
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে। সমৃদ্ধ কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশ-বিদেশে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে।

#chormonainews #wenewsবাংলা #LatestNews #Bangladesh
December 9, 2024 at 10:11 AM
নির্বাচনের সম্ভাব্য দিন-তারিখ বললেন ড. ইউনূস, হতে পারে আগামী ২০২৫ সালের শেষে ও ২০২৬ সালের মাঝে মাঝি। একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচনের সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।

#LatestNews #bangladeshelection #election #ProfYunus #yunusgovernment #wenewsবাংলা
December 16, 2024 at 7:33 AM
ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলী খানের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাতে সন্দেহভাজন হিসেবে যিনি আটক হয়েছেন, তাকে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাবি করছে পুলিশ।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম সাংবাদিকদের রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য জানান

#SaifAliKhan #bollywood #BangladeshIndiaRelations #wenewsবাংলা
January 21, 2025 at 10:43 AM
বিপিএলে গাইতে রাহাত নিয়েছেন ৩ কোটি ৪০ লাখ!

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে পারফর্ম করতে কোনো সম্মানী নেননি রাহাত। তবে বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএলের একটি কনসার্টে গাইতেই তিনি নিলেন প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা, মার্কিন মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৬ হাজার ডলার।

#BPL #Bpl2025 #rahatfatehalikhan #LatestNews #wenewsবাংলা
December 24, 2024 at 6:09 AM
শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত 'ম্যাজিকাল নাইট ২.০" এই কনসার্টের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা—এমনই জানিয়েছেন আতিফকে দেখতে আসা দর্শকরা।
আতিফ আসলাম মঞ্চে ওঠার পর লোডশেডিং, টিকিট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণক্ষমতার বাইরে দর্শকসহ নানা অভিযোগ ছিল আয়োজক প্রতিষ্ঠান নিয়ে।

#atifaslam #wenewsবাংলা #concert #dhaka #LatestNews
December 1, 2024 at 3:26 PM
পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে৷। নতুনভাবে পুলিশের জন্য লৌহ রংয়ের পোশাক, র‌্যাবের জন্য সবুজ জলপাই ও আনসারের জন্য সোনালী গম রংয়ের পোশাক নির্বাচন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাশেষে এসব সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷

#JulyRevolution #wenewsবাংলা #Bangladesh #bdpolice #LatestNews
January 21, 2025 at 10:43 AM
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

#BangladeshIndiaRelations #BGB #bsf #bgbbsf #LatestNews #wenewsবাংলা #BorderClash
January 21, 2025 at 10:42 AM
বিপিএলে চিটাগং কিংসের মেন্টর শহীদ আফ্রিদি। "দারুণ সময় পার করছি চিটাগং কিংসের সঙ্গে। আমি সব সময় মনে করি বাংলাদেশ যেন আমার দ্বিতীয় ঘরের মতন।"

#Bpl2025 #ChittagongKings #ShahidAfridi #boomboomafridi #wenewsবাংলা
December 31, 2024 at 2:15 PM